| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনী সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ১৩:০৪:০৯:অপরাহ্ন  |  ৪৭ বার পঠিত
গাংনী সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৫ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার ভোর প্রায় ৪টার দিকে ধলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় ১১ ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চারজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল তারা বর্তমানে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক রয়েছে। স্থানীয়রাও সীমান্ত এলাকায় নজরদারিতে সহযোগিতা করছেন এবং অবৈধ পুশইনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার বিষয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪