| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজাদপুরে জ্বালানি তেল ব্যবসায়ীর ওপর হামলা : ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ০৬:১৭:৪৯:পূর্বাহ্ন  |  ৯৮১ বার পঠিত
শাহজাদপুরে জ্বালানি তেল ব্যবসায়ীর ওপর হামলা : ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ!

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দর এলাকায় জ্বালানি তেল ব্যবসায়ী জিন্নাহ সরকারের ওপর হামলা চালিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে শুক্রবার জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

জিন্নাহ সরকারের ভাই মো. জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে আলোকদিয়ার গ্রামের একটি পক্ষের সঙ্গে তাদের ব্যবসায়িক ও অভ্যন্তরীণ বিরোধ চলে আসছে। এর আগেও কয়েক দফায় জিন্নাহ সরকারের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছিল। 

তারা আরও জানান, সর্বশেষ বৃহস্পতিবার (৬ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে আলোকদিয়ার গ্রামের আইয়ুব আলী খানের নেতৃত্বে জিহাদ খান, তারেক খান, তানভীর খান, তাওহীদ খান, তানজীল খান, আউয়াল খান, ফরহাদ খান, আলী খান, আলম খান, আল মাহমুদ খান ও আকাশ খানসহ ২০ থেকে ৩০ জনের একটি দল অতর্কিতভাবে জিন্নাহ সরকারের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার কাছে থাকা প্রায় ৭ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার পর আহত জিন্নাহ সরকারকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্ত আউয়াল খান জানান, তার গোষ্ঠীর ছেলেপেলে জিন্নাহ সরকারকে মারধর করেছে। ইতোপূর্বে হাজী নকিরকে মারধর করার পর থেকে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ থেকেই বৃহস্পতিবার আমার ভাতিজা জিহাদ বাঘাবাড়ি ঘাট থেকে বাড়ি ফেরার সময় একা পেয়ে ঠেকিয়ে মারধরের চেষ্টা করে জিন্নাহ। সেখান থেকে পালিয়ে এসে জিহাদসহ কিছু ছেলেপেলে জিন্নাহকে একা পেয়ে মেরেছে। 

এ ব্যাপারে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ নাজমুল কাদের জানান, অভিযোগ পেলে তদন্ত যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪