| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশি হেফাজত থেকে পালিয়ে দুই দিন পর আবার গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ২৩:২৩:০৬:অপরাহ্ন  |  ৫৮৭৯ বার পঠিত
পুলিশি হেফাজত থেকে পালিয়ে দুই দিন পর আবার গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: পুলিশি হেফাজতে থাকা একটি মামলার আসামি ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস থেকে নেমে পালিয়ে গিয়েছিলেন। পরে প্রায় এক দিন পর গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার ফেরসাডাঙ্গী বাজার জামে মসজিদের কাছ থেকে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবু ছায়েদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আবু ছায়েদারকে পুলিশি পাহারায় পঞ্চগড়ের আটোয়ারীতে নেওয়া হচ্ছিল। এ জন্য তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা থেকে আটোয়ারী থানার পুলিশ হেফাজতে নেয়। পরে হানিফ পরিবহনের একটি বাসে করে তাঁকে পঞ্চগড়ের দিকে নেওয়া হচ্ছিল।

রাত সোয়া ১০টার দিকে বাসটি ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সাদেক হোটেলের সামনে পৌঁছালে আবু ছায়েদার হাতকড়া পরা অবস্থায় বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পুলিশ তাঁকে ধরতে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। পরে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশের সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, গতকাল শুক্রবার রাতে আটোয়ারী ও ঠাকুরগাঁও থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। রাত আড়াইটার দিকে সদর উপজেলার ১১ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ফেরসাডাঙ্গী বাজার জামে মসজিদের কাছ থেকে আবু ছায়েদারকে গ্রেপ্তার করা হয়।

আটোয়ারী থানার পুলিশ জানিয়েছে, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় আবু ছায়েদারের বিরুদ্ধে দণ্ডবিধির ২২৪ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়েছে।

পুলিশের করা এজাহারে বলা হয়েছে, আবু ছায়েদারের বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে ঢাকা থেকে পঞ্চগড়ে নেওয়া হচ্ছিল। পথে ঠাকুরগাঁও শহরে বাস থেকে নেমে তিনি পালিয়ে যান।

পরে গ্রেপ্তার হওয়া আবু ছায়েদারকে আইনগত প্রক্রিয়া শেষে আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতে তোলা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪