ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সদর ও রাণীশংকৈলে পৃথক অভিযানে ৭২টি ইয়াবা বড়ি ও ২০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে রাণীশংকৈলের মালিভিটা বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. আকিম হাসান (২৪) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রবিউল (২০) নামের আরেক ব্যক্তি পালিয়ে যান।
এর আগে সদর উপজেলার চিলারং এলাকায় অভিযান চালিয়ে ৭২টি ইয়াবা বড়িসহ মো. এরশাদ (৩২), মো. জেমস (৩০) ও মো. আবুল কালাম আজাদ (৪২)কে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব