| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আনুপাতিক নির্বাচন গ্রহণযোগ্য, পক্ষপাতমূলক সংস্কারে আপত্তি: নুর

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ১১:১৮:২৫:পূর্বাহ্ন  |  ১৬৪৫৯২৯ বার পঠিত
আনুপাতিক নির্বাচন গ্রহণযোগ্য, পক্ষপাতমূলক সংস্কারে আপত্তি: নুর
ছবির ক্যাপশন: আনুপাতিক নির্বাচন গ্রহণযোগ্য, পক্ষপাতমূলক সংস্কারে আপত্তি: নুর

রিপোর্টার্স২৪ ডেস্ক :  গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আনুপাতিক হারে (পিআর) নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে সংস্কার প্রক্রিয়ায় কোনো পক্ষপাত গ্রহণযোগ্য নয়।

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি আন্দোলন বাংলাদেশের ডাকা মহাসমাবেশে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, সংস্কার কমিশনকে পরিষ্কারভাবে বলতে চাই—দু-একটি দলকে ভিত্তি করে গোটা নির্বাচনি সংস্কারের নকশা করা যাবে না। বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না।”

প্রধানমন্ত্রীর মেয়াদসীমা প্রসঙ্গে তিনি বলেন, “যদি প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি না হয়, তাহলে সমস্যা কোথায়? আমরা অনেকবারই এই দাবি তুলেছি। সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “দেখা যাচ্ছে, তারা দু-একটি দলের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছে। এটা কাম্য নয়।”

তিনি আরও বলেন, যেভাবে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিও আমরা জানাচ্ছি।”



রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪