| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০৪০৯ বার পঠিত
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে সকাল ১১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৬ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বগুড়া, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলায় সকাল ৭ টা থেকে ১১ টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে, দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪