| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৭:৫৫:৩৭:অপরাহ্ন  |  ৪০২ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

জামালপুর প্রতিনিধি: ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে জামালপুর সদর উপজেলার লাহিড়িকান্দি বাজার সংলগ্ন এলাকায়  দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় জামালপুর জজ আদালতে কর্মরত সহকারী জজ (ইসলামপুর) নিহত হয়েছেন। এই ঘটনায় নিহত সহকারী জজের গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, লাহিড়িকান্দি বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রিমিও প্রাইভেটকার সজোড়ে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘনায় ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা জামালপুর জজ আদালতে কর্মরত (সহকারী জজ ইসলামপুর) সামিউল হক। 

সোমবার (১০ আগস্ট) ভোর আনুমনিক ৪টার দিকে এই ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহত নিহত সহকারী জজের প্রাইভেটকার চালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সহকারী জজ সামিউল হক নেত্রকোনা জেলার, বারহাট্রা উপজেলার, রায়পুর ইউনিয়নের চিছড়াকান্দা গ্রাম নিবাসী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম ফজলুল হক (কাশেম) এর  ছোট ছেলে জানা গেছে।

পারিবারিক সুত্রে জানা যায়, তিনি রোববার দিবাগত রাতে ঢাকা থেকে জামালপুরের কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, খবর পেয়ে ভোর আনুমানিক চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

কর্মরত চিকিৎসক জামালপুর জজ আদালতে কর্মরত সহকারী জজ সামিউল হকে মৃত ঘোষণা করেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪