| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৮:২৭:০৭:অপরাহ্ন  |  ৫৩৬৫ বার পঠিত
শরীয়তপুরে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ

শরীয়তপুর প্রতিনিধি: এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। এবারের ফলাফলে জেলার সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এ প্রতিষ্ঠান থেকে। মোট ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৬ দশমিক ০৬ শতাংশ।

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ সাফল্য আসে। ফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের নিয়মিত পাঠদান ও আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল হিসেবেই এ সাফল্য এসেছে।

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ড. এ কে এম রফিকুল হক। তিনি কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন বলেন, ‘আমাদের এ ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং সম্মানিত অভিভাবকদের সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনে শিক্ষার মান আরও উন্নত করে আমরা আরও ভালো ফলাফল অর্জনে বদ্ধপরিকর।’

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রত্যাশা, এবারের ফলাফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে। একই সঙ্গে আগামী বছরগুলোতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখবে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪