| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা, এস আই আহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৯:৩১:৪১:অপরাহ্ন  |  ৩৮৫ বার পঠিত
নড়াইলে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা, এস আই আহত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় মো. খোকন হাওলাদার নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এস আই) আহত হয়েছেন।

রবিবার (৯ আগস্ট) সন্ধ্যার পরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।

আহত ওই এসআই খোকন হাওলাদার লোহাগড়া থানার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন। 

পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল রবিবার  সন্ধার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মো. খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল লাহুড়িয়া বাজারের শ্যামল নামে একজনের চায়ের দোকানে অভিযান চালায়। এসময় কচুবাড়িয়া গ্রামের নবির হোসেনের ছেলে হারুনের দেহ তল্লাশি করতে গেলে ওই দোকানে উপস্থিত কামাল, শ্যামল, আকিদুলসহ কয়েকজন লাঠিসোঁটা দিয়ে এস আই খোকন হাওলাদারের উপর হামলা করে।হামলার একপর্যায়ে আরও ১০-১৫ জন এসে হামলাকারীদের সঙ্গে যোগ দেয় এবং (মাদক) ইয়াবাসহ হারুনকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত এস আই খোকন হাওলাদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার বলেন, এঘটনায় ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪