| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‌‘মিনিস্টার’ গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ০০:২২:২৬:পূর্বাহ্ন  |  ১৫১ বার পঠিত
গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‌‘মিনিস্টার’ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীকে (২৯) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় মিনিস্টার (৩০) নামের এক নির্মাণশ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে রোববার (৯ আগস্ট) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিনিস্টার উপজেলার বড় চাপড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বিশ্বকাপ খেলা উপলক্ষে পাশের বাড়ি দাওয়াত খেতে যান। তবে বাড়ি থেকে যাওয়ার সময় ঘরের ভেতর স্ত্রীকে রেখে বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে দেন। এ সুযোগে মিনিস্টার ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা করেন। এসময় গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্ত সটকে পড়েন। এ ঘটনায় ২৮ জুলাই ভুক্তভোগী বাদী হয়ে মিনিস্টারের বিরুদ্ধে মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪