| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় অপহরণের অভিযোগের ৯ ঘণ্টার মধ্যে কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ০১:০৭:২০:পূর্বাহ্ন  |  ১১৯ বার পঠিত
মাগুরায় অপহরণের অভিযোগের ৯ ঘণ্টার মধ্যে কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ

মাগুরা প্রতিনিধি: মাগুরায় এক কিশোরী অপহরনের  ঘটনায় রবিউল (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।   রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের অপহৃতা কিশোরীর মা গত রোববার সন্ধ্যা ৬টার দিকে কান্নারত অবস্থায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে অভিযোগ করেন, তার ১৪ বছর বয়সী মেয়েকে অপহরণ করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন কিশোরীকে উদ্ধারের জন্য মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে দায়িত্ব দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএমের নির্দেশনায় সিসিআইসির এসআই অজয় দাসের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে মাগুরা জেলা ও খুলনার ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাত ৩টার দিকে কিশোরীকে উদ্ধার করা হয়। একই সময় অপহরণের অভিযোগে মো. রবিউল মোল্যা (২০) নামে এক যুবককে হেফাজতে নেয় পুলিশ। তিনি মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের বাদশা মোল্যার ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া কিশোরী ও যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কিশোরী ও ওই যুবক দাবি করেছেন, তাদের মধ্যে গত প্রায় ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে একপর্যায়ে তারা বাড়ি থেকে পালিয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু সংক্রান্ত বিষয়গুলো সর্বোচ্চ সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়। জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা ও অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে জেলা পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪