| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরাস্তিতে পুলিশের অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ০২:৫৮:০৭:পূর্বাহ্ন  |  ১৪৫১৫৯৮ বার পঠিত
শাহরাস্তিতে পুলিশের অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেলাল হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদিয়া সাকিন এলাকায় শুভ হোটেলের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই খায়রুল আলম, এএসআই মাহফুজুর রহমানসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় হেলাল হোসেনের হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হেলাল হোসেন শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার মিজানুর রহমানের ছেলে।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪