| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় জলাতঙ্কের টিকা সরবরাহ কার্যক্রমের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ০৩:২৪:২০:পূর্বাহ্ন  |  ১৪৫০ বার পঠিত
দাগনভূঞায় জলাতঙ্কের টিকা সরবরাহ কার্যক্রমের উদ্বোধন

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের প্রতিষেধক টিকা (রেবিস ভ্যাকসিন) সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের অর্থায়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম। এছাড়াও উপজেলা পরিষদের অর্থায়নে নতুন ডেন্টাল ইউনিট সংযোজন হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর ফলে স্কেলিং,টুথ গ্রাইন্ডিং ও এক্সট্রাকশানসহ আরো নতুন পরিসেবা চালু করা হয়েছে। রুগীদের বৃহৎ পরিসরে সেবাদান সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, প্রেসক্লাব সভাপতি মোঃ ইয়াছিন সুমন, মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, সহকারী ডেন্টাল সার্জন ডা. শিহাব উদ্দীন মাহমুদ।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব বলেন, ৩০০টি রেবিস ভ্যাকসিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১ ভায়ালে ৫ ডোজ। 

তিনি আরও বলেন, প্রাণঘাতী জলাতঙ্ক রোগের প্রতিষেধক হিসেবে এ টিকা দেওয়া হয়। বিশেষ করে কুকুর, বিড়াল, বেজি, শিয়াল, বাদুর ও অন্যান্য প্রাণীর কামড়ের শিকার ব্যক্তিদের দ্রুত টিকা দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ সহায়ক হবে। কুকুর বা অন্যান্য প্রাণীর কামড় বা আঁচড়ের পর তাৎক্ষণিক ক্ষতস্থান পরিষ্কার করা এবং সঠিক সময়ে পূর্ণাঙ্গ ডোজ সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্টরা বলেন, উপজেলা পরিষদের অর্থায়নে সরবরাহ করা এসব টিকার মাধ্যমে দাগনভূঞা উপজেলার সাধারণ মানুষ সহজে জলাতঙ্কের প্রতিষেধক পাওয়ার সুযোগ পাবেন। প্রাণঘাতী জলাতঙ্ক রোগের প্রতিষেধক হিসেবে এ টিকা দেওয়া হয়। বিশেষ করে কুকুর ও অন্যান্য প্রাণীর কামড়ের শিকার ব্যক্তিদের দ্রুত টিকা দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জনস্বাস্থ্য সুরক্ষায় জলাতঙ্ক প্রতিরোধে টিকার সহজলভ্যতা গুরুত্বপূর্ণ। দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা সরবরাহের ফলে উপজেলার মানুষের জন্য জলাতঙ্ক প্রতিরোধে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪