| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ২১:৫৬:৩৪:অপরাহ্ন  |  ৮২৯ বার পঠিত
বগুড়ায় জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বগুড়া শহীদ টিটু মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৯৬ জন ভোটারের মধ্যে ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে বিরতিহীনভাবে ভোট গণনা করা হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে স্বর্ণ মহল জুয়েলার্সের পরিচালক মতলেবুর রহমান রাতুল ১২১ ভোট পেয়ে নির্বাচিত হন। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সাইফা জুয়েলার্সের পরিচালক এম এ রাশেদ ১১৭ ভোট পেয়ে জয়ী হন।

জেনারেল সেক্রেটারি পদে দি নিউ আল আমিন জুয়েলার্সের পরিচালক ফিরোজ আহমেদ বাবু ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভাই ভাই জুয়েলার্সের পরিচালক ফরিদ আহমেদ ১৬৩ ভোট পেয়ে জয়ী হন।

এ ছাড়া নিউ রিমা জুয়েলার্সের পরিচালক আবু সাহান রাশেদ ১৫৫ ভোট এবং হিরু জুয়েলার্সের পরিচালক মোশারফ হোসেন হিরু ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সংগঠনের ১৫ জন সদস্য এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪