| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ২২:০২:০১:অপরাহ্ন  |  ১৬৬০৯ বার পঠিত
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) উপজেলার থানাঘাট, গোহালিয়াবাড়ি ও কামাখা মোড়-সল্লা সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে এসব অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া মাদক সেবনের দায়ে তিনজনকে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে দুজনকে সাত দিন করে এবং অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ এসব জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা, মাদক সেবন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার পরিবেশ ও জনস্বার্থের জন্য ক্ষতিকর। এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। আইন অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪