| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রুস্তুম আলী আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ২৩:৫৪:৪৯:অপরাহ্ন  |  ৫৯৮ বার পঠিত
নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রুস্তুম আলী আটক

শেরপুর প্রতিনিধি:  শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ।

​মঙ্গলবার গভীর রাতে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের ভবনের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবন থেকে তাদের আটক করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গভীর রাত পর্যন্ত নারীটি সেখানে অবস্থান করায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

​শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

​তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহকারী পরিচালক মো. রুস্তম আলী দাবি করেছেন আটককৃত নারী তাঁর দূরসম্পর্কের শালী এবং তাঁর নাম ওজিলা। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তথ্য যাচাই ও অধিকতর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪