| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে ট্রিপল মার্ডার, ফলোআপ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৬ ইং | ১৫:১৫:০৫:অপরাহ্ন  |  ৭৩৮২ বার পঠিত
সিলেটে ট্রিপল মার্ডার, ফলোআপ

সিলেট প্রতিনিধি: সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও এখনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রায়নগর এলাকার মিতালি ১৩১ নম্বর বাসা সংলগ্ন খালি জায়গা থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের বিষয়ে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের সদস্যরা সবাই প্রবাসে থাকায় তারা দেশে ফেরার পথে রয়েছেন। তারা দেশে ফিরলেই মামলা দায়ের করা হবে।

এ ঘটনায় আটক বাবুলকে মামলা দায়েরের পর আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে, হত্যাকাণ্ডের পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। এঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪