| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে অবৈধ সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ০৪:৩৭:২৩:পূর্বাহ্ন  |  ৫৭৫১৭ বার পঠিত
নরসিংদীতে অবৈধ সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবি

নরসিংদী প্রতিনিধি: গ্যাসের তীব্র সংকটের মধ্যে কন্টেইনারে করে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছেন সিএনজি চালিত মোটরযানের চালক ও মালিকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অতিরিক্ত মুনাফার আশায় কিছু পাম্প মালিক রাতের আঁধারে কন্টেইনার ভর্তি করে সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস বিক্রি করছেন। এর ফলে দিনের বেলায় পাম্পগুলোতে গ্যাসের পর্যাপ্ত চাপ থাকছে না। এতে গ্যাস নিতে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চালকরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না।

বক্তারা বলেন, রাতের আঁধারে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করা না হলে গ্যাস সংকট আরও তীব্র হবে। তাই অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধের পাশাপাশি গ্যাস সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধসহ সংকটের স্থায়ী সমাধান করা না হলে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও এবং ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪