| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ, ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ০৪:৪৩:০১:পূর্বাহ্ন  |  ৩৯০ বার পঠিত
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ, ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ও মাধবদী থানার পাইকারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় তিনটি মামলা করা হয়। অভিযানে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদের অপব্যবহার ও অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রাজস্ব ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪