| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সহজীকরণ ও স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থার আশ্বাস সিসিক প্রশাসকের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ০৪:৪৭:৫৮:পূর্বাহ্ন  |  ৩৭২ বার পঠিত
সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সহজীকরণ ও স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থার আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থানীয় নারী উদ্যোক্তারা।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সিসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।

সাক্ষাৎকালে উদ্যোক্তারা জানান, সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য এক ছাদের নিচে নিয়মিত মেলা আয়োজনের সুনির্দিষ্ট ও স্থায়ী জায়গার তীব্র সংকট রয়েছে।

একইসঙ্গে বড় পরিসরে পণ্য প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় প্রাথমিক মূলধন ও জামানতবিহীন ঋণ পাওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরেন তারা।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলেয়া ফেরদৌসী তুলি নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসারে সহযোগিতা চান।

জবাবে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নারী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী এবং তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বর্তমান সরকার অত্যন্ত ইতিবাচক।

এসএমই ফাউন্ডেশন ও বিসিকের মাধ্যমে যাতে উদ্যোক্তারা সহজে জামানতবিহীন ঋণ পান, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

অনলাইন প্ল্যাটফর্মে স্বাবলম্বী হওয়া সিলেটের নারী উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসাও করেন সিসিক প্রশাসক।

তিনি জানান, নারীরা যাতে ব্যবসার পরিধি বাড়াতে পারেন, সে লক্ষ্যে উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রির জন্য স্থায়ী ব্যবস্থা করবে সিটি কর্পোরেশন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪