| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক এমদাদুল হক সুমনের স্মরণ সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ০৪:৫২:৫৭:পূর্বাহ্ন  |  ৩৪৫ বার পঠিত
সাংবাদিক এমদাদুল হক সুমনের স্মরণ সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক, দৈনিক ইনকিলাবের নওগাঁ জেলা প্রতিনিধি এমদাদুল হক সুমন এবং ডেইলি অবজারভার প্রতিনিধি ওবায়দুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিবেদক সাদেকুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হলেন বীর মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি  প্রভাষক শেখ মিজানুর রহমান মিজান,অ্যাডভোকেট সরদার সালাউদ্দীন মিন্টু প্রমূখ।

এসময় সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদের সঞ্চালনায় মরহুম দুই সাংবাদিকের  দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব তুলে ধরে শোক প্রকাশ করে স্মৃতিচারণমূলক আলোচনা করেন, প্রবীণ সাংবাদিক আমার দেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি শেখ আনোয়ার হোসেন, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন, দৈনিক করতোয়া প্রতিনিধি নবীর উদ্দীন, এটিএন বাংলা প্রতিনিধি রায়হান আলম, বাংলা ভিশনের প্রতিনিধি বেলায়েত হোসেন, জিটিভি প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল,মরহুম সাংবাদিক এমদাদুল হক সুমনের বড় ছেলে মামুন পারভেজ হীরাসহ অন্যান্যরা।

স্মৃতিচারণমূলক আলোচনা শেষে মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা ও নিরবতা পালন করা হয়।

 উল্লেখ্য গত  (২ আগস্ট) রোববার (২ আগস্ট) রোববার তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

গত ১০ জানুয়ারী ডেইলি অবজারভার প্রতিনিধি ওবায়দুল হক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪