বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে কলেজ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে দিনভর পৃথক কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার বাদ আছর মসজিদে নামাজ শেষে দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতারা।
দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।
এছাড়া নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেলের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন জামে মসজিদে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর শহরের কলেজ জামে মসজিদে বিশেষ মোনাজাতে যুবদল নেতা আরিফুল ইসলাম মজনু, গোলাম রব্বানী, মেহেদী হাসান শাহীন, পারভেজ আহমেদ সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব