| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যুর সংখ্যা বেড়ে ৫

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ১৩:০৯:০১:অপরাহ্ন  |  ১০৮ বার পঠিত
চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যুর সংখ্যা বেড়ে ৫

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় আরো কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ড থেকে ৬ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টা নাগাদ পাঁচ শ্রমিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকের বিষয়টি পরীক্ষা করতে গেলে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, তিনজন শ্রমিক মারা গেছেন।

তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ফেরদৌস ওয়াহিদ।

এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেন, আমরা ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪