| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ১৫:৫২:৫১:অপরাহ্ন  |  ১২০ বার পঠিত
ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ উঠেছে। ১৪ আগস্ট শুক্রবার সকালে ফার্মের ম্যানেজারকে না জানিয়ে হলিধানী রেশম বোর্ড থেকে খড়ি বিক্রয়ের এমন অভিযোগ পাওয়া গেছে ফার্মের শ্রমিকদের বিরুদ্ধে। ফার্ম ম্যানেজারের দাবী রেশম বোর্ডের উপ-পরিচালকের নির্দেশেই খড়িগুলো মিনিফিলিসারের জ্বালানীর জন্য দেওয়া হচ্ছিল। এদিকে উপ-পরিচালকের দাবী খড়ির বিষয়ে কিছুই জানেন না তিনি।

জানা যায়, ভোর সকালে ফার্মের শ্রমিক নূরইসলাম গাড়ি বোঝাই করে বাহিরে বিক্রয় করা জন্য নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে। পরে জানা যায় ফার্মের ওই খড়ি বাহিরে বিক্রয় করার জন্য আনা হয়েছে। ঝিনাইদহের হলিধানী রেশম উন্নয়ন বোর্ডের বিভিন্ন গাছের খড়ি টেন্ডারের মাধ্যমে বিক্রয় হবার কথা। অথচ কোন টেন্ডার ছাড়াই ফার্মের খড়ি বিক্রয় করা হচ্ছে। এর আগেও ফার্মের ম্যানেজারকে ম্যানেজ করে ফার্ম থেকে বিভিন্ন সময়ে কয়েক গাড়ি খড়ি গোপনে বিক্রয় করা হয়।

ফার্মের শ্রমিক নূর-ইসলাম জানান, ফার্মের ম্যানেজার গতকাল বৃহস্পতিবার তাকে মৌখিক ভাবে ওজন করে খড়ি বিক্রয়ের কথা বলে। তার নির্দেশে ভোর সকালে শালিয়া গ্রামের তাওহিদ ইসলামের ভ্যানে করে প্রায় ২০মন খড়ি বিক্রয়ের উদ্দেশ্যে ওজন করতে আনা হয়। এসময় স্থাণীয়রা খড়ির গাড়িসহ তাকে বাঁধা দেয়।

স্থাণীয় কৃষক ইব্রাহীম জানান, সকালে মাঠে যাবার সময় দেখতে পায়, ফার্ম থেকে একভ্যান খড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে। ভ্যান চালকের কাছে খড়ির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন খড়িগুলো বিক্রয় করা হবে, এজন্য ওজন করতে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগেও ফার্ম থেকে বেশ কয়েক গাড়ি খড়ি বিক্রয় করা হয়েছে। নতুন ম্যানেজার আসার পরে, পুরাতন শ্রমিকদের দিয়ে বিভিন্ন অনিয়ম করতে গেছে, কিন্তু ওই শ্রমিকরা ম্যানেজারের কথা না শুনাই তাদরকে বাদ দিয়ে, নতুন শ্রমিকদের নিয়ে ফার্মের বিভিন্ন ধরনের গাছ বিক্রয় করছে।

ফার্মের ম্যানেজার মোঃ স্বপন বাবু জানান, মূলত ফার্মের মাঠে তুত-গাছসহ বিভিন্ন গাছের ডালপাড়া বা খড়ি কর্তন করা হয়েছে। গত সপ্তাহে পরিচালক মহাদ্বয় সারা মাঠ পরিদর্শন করেন।

তিনি কিছু খড়ি মিনি-ফিলিসারে দেওয়র নিদের্শ দিয়েছে। সেই নির্দেশে ২০ থেকে ৩০ মন খড়ি মিনিফিলিসারে দেওয়ার জন্য নেওয়া হয়। যেহেতু ফার্মের ভিতরে  ওজন করার যন্ত্র নাই, সে কারনে পাশে ওজন মাপার যন্ত্রে ওজন করার জন্য নেওয়া হয়েছে। আজ সকালে আমার উপস্থিতে খড়ি নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে জানানো হয়নি। তবে ওই খড়িগুলো মিনিফিলিসারে দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হয়েছে।

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ আব্দুল মালেক বলেন, মিনিফিলিসারে মেশিনের জন্য প্রথমে কিছু চিকন খড়ি লাগে। সেগুলো ওখানে রাখা আছে। তুত গাছের খড়ি ব্যবহার করলে রেশম সুতা কালো হয়ে যায় একারনে আমরা ওখানকার খড়ি ব্যবহার করি না। ফার্মের খড়িগুলো সরকারি নিয়মে টেন্ডারের মাধ্যমে বিক্রয় হবার কথা। আজ ফার্ম থেকে কি কারনে খড়িগুলো বের হয়েছে আমি জানিনা। আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, ১৯৮৩ সলে ঝিনাইদহ আঞ্চিলক রেশম সম্প্রসারণ স্থাপিত হয়। দক্ষিণ অঞ্চলের রেশম চাষ সম্প্রচারণ ও দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তৎকালীন রেশম বোর্ড কার্যালয়টি স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে এটি ঝিনাইদহ হলিধানী রেশম বীজাগার চত্বরে স্থানান্তরিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪