| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমে আনতে জনসচেতনতা প্রয়োজন: বগুড়া সিটি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ১৮:৪৫:৩৩:অপরাহ্ন  |  ১৩৫ বার পঠিত
দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমে আনতে জনসচেতনতা প্রয়োজন: বগুড়া সিটি প্রশাসক

বগুড়া প্রতিনিধি: শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নেতিবাচক চিত্র তুলে ধরায় গণমাধ্যম কর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের ধন্যবাদ জানিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। 

তিনি বলেছেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে জনসচেতনতা বাড়ানোর কাজ করছি। এখনো মাঝেমধ্যে ঘুমের মধ্যেও ময়লা দেখি। এগুলো সিস্টেমে আনতে হবে। আপনারা এসব তুলে ধরায় আমরা সজাগ হচ্ছি, চোখ খুলে দিচ্ছেন। এজন্য ধন্যবাদ জানাচ্ছি। 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বগুড়া শহরের শাহ ফতেহ আলী সেতুর নিচে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সিটি কর্পোরেশন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়। 

সকাল থেকে চেলোপাড়া এলাকায় সেতুর নিচে জমে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনা পরিষ্কার কাজ করে শতাধিক স্বেচ্ছাসেবী। এতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও অংশ নেন। সেতু এলাকা পুরোপুরি পরিচ্ছন্ন ঘোষণা করা হয়। শহর থেকে মহল্লা পর্যন্ত সবখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সার্বিক নির্দেশনা দেন সিটি কর্পোরেশন প্রশাসক।

তিনি বলেন, পরিবেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনা দূর করতে বিডি ক্লিনের সহযোগিতায় নিয়মিত ও সাপ্তাহিক ভিত্তিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমের মধ্যে আনতে একটু সময় লাগছে। প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। ফুটপাতে হকার বসলে তাদেরকে বুঝাবেন, এটা তাদের বসার জায়গা নয়। 

পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বিডি ক্লিন রাজশাহী বিভাগের আঞ্চলিক সমন্বয়ক মাহবুব আলম জিয়ন, বিডি ক্লিন বগুড়ার উপদেষ্টা সাজেদুর রহমান সাজু। পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে দায়িত্ব পালন করে বগুড়া যুব রেড ক্রিসেন্ট টিম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪