| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘খেলাধুলা তরুণদের সামাজিক অপরাধ থেকে দূরে রাখে’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ১৯:১১:৫২:অপরাহ্ন  |  ৫৭ বার পঠিত
‘খেলাধুলা তরুণদের সামাজিক অপরাধ থেকে দূরে রাখে’

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ ‘মাদককে না বলি সুস্থ সুন্দর সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে শতাধিক দলের মাঝে ফুটবল বিতরণ করেছেন জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নয়টি ওয়ার্ডের শতাধিক দলের মাঝে এসব ফুটবল বিতরণ করা হয়।

প্রধাণ অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তরুণদের মাঠে ফেরাতে হবে। খেলাধুলা তরুণদের যেমন চরিত্র গঠনে সাহায্য করে, তেমনি সামাজিক অপরাধ থেকেও দূরে রাখে। তার এই ক্ষুদ্র চেষ্টা কালাইয়ের যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে উৎসাহিত করবে ।

সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনের প্রচারণায় ফুটবল বিতরণ অনুষ্ঠানে জিন্দারপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪