| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ২৩:২১:০২:অপরাহ্ন  |  ৩৬২ বার পঠিত
কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় আমান্না খাতুন নামে এক গৃহবধূ একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে বাড়িতেই জন্ম হয় তিন নবজাতকের। এদের মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। বর্তমানে মাসহ তিন বাচ্চাই সুস্থ আছেন। আমান্না খাতুন সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর গ্রামের শিরাজুল ইসলামের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে স্বাভাবিক প্রক্রিয়ায় ৩ সন্তানের জন্ম দেন আমান্না। এর আগে  শিরাজুল ইসলামের প্রথম সন্তান জন্মের পর মারা যায়। এরপর এবার একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারে চলছে আনন্দের জোয়ার।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় অপেক্ষা ও নানা দুশ্চিন্তার পর একসঙ্গে তিন সন্তানকে সুস্থভাবে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনায় স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর ছড়িয়ে পড়ার পর এলাকার নানা বয়সি মানুষ বাচ্চাদের দেখতে শিরাজুলের বাড়িতে ভিড় করেন। এদিকে মা ও তিন নবজাতক সুস্থ থাকায় পরিবার ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪