| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি উল্টে পদ্মায়, ১ শিশু নিখোঁজ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ২৩:২৩:০৭:অপরাহ্ন  |  ৩৩৮ বার পঠিত
কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি উল্টে পদ্মায়, ১ শিশু নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে বালি বোঝাই ট্রলি উল্টে এক শিশু নিখোঁজ হয়েছে। তাৎক্ষনিক ট্রলিতে থাকা ৩ শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাটের কাছে কসবা মৌজার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মো.আলিফ (৮) উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা এলাকার মনসুর প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে শিলাইদহ ব্লক এলাকা থেকে একটি খেলার জন্য বালি বোঝাই ট্রলিতে উঠে আব্দুল আহাদ, জিহাদ, ওমর ফারুক ও মো. আলিফ।

বালু বোঝাই ট্রলি একটি মোটরসাইকেল সাইড দিতে গেলে উলটে পড়ে যায় পদ্মা নদীতে। এসময় ড্রাইভার, উপরে উঠে আসে। তাৎক্ষণিক স্থানীয়রা নদী থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করলেও আলিফ এখনও খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে বেলা ১২ টার দিকে উদ্ধার কাজ শুরু করে কুমারখালী ফায়ার সার্ভিস।

জানা যায়, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ট্রলিটি উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা। স্থানীয়দের সহযোগিতায় তিন শিশু উদ্ধার হলেও একজন নিখোঁজ রয়েছে। খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে তারা ঝিনাইদহ আছে। ঘটনাস্থলে তারা এসে অভিযান শুরু করার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪