কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষে গোপনে খিচুড়ি রান্না করে নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতন। রুবেল বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে নেতাকর্মীদের গোপনে সংগঠিত করে খিচুড়ি রান্নার আয়োজন করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) গভীর রাতে কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের আটক করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, ‘তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
রিপোর্টার্স২৪/রাফিদ