| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাত ৮টায় বন্ধ হচ্ছে উত্তরার সব মার্কেট, ক্ষোভ ব্যবসায়ীদের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ২০:২৭:৩০:অপরাহ্ন  |  ৬৮৫ বার পঠিত
রাত ৮টায় বন্ধ হচ্ছে উত্তরার সব মার্কেট, ক্ষোভ ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার: সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর রাজধানীর সব মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নিয়ম কার্যকর হওয়ায় উত্তরা এলাকার বিভিন্ন মার্কেটেও রাত ৮টার মধ্যেই দোকানপাট বন্ধ করে দিচ্ছেন ব্যবসায়ীরা।

শনিবার (১৫ আগস্ট) রাতে উত্তরার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, সরকারি নির্দেশনা মেনে রাত ৮টার দিকে দোকানপাট বন্ধ করে দিচ্ছেন ব্যবসায়ীরা। এতে সন্ধ্যার পর মার্কেটে আসা ক্রেতাদের অনেকেই স্বল্প সময়ের মধ্যেই কেনাকাটা শেষ করতে বাধ্য হচ্ছেন।

ব্যবসায়ীদের দাবি, উত্তরা এলাকার অধিকাংশ অফিসের কর্মদিবস শেষ হতে হতে সন্ধ্যা ৭টা থেকে ৮টা বেজে যায়। ফলে অফিস শেষে অনেক মানুষ কেনাকাটার জন্য মার্কেটে আসেন মূলত সন্ধ্যার পর। কিন্তু রাত ৮টায় মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় সেই সময়টুকু আর পাওয়া যাচ্ছে না।

উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের ব্যবসায়ী মো. শরীফ রিপোর্টার্স২৪-কে বলেন, “প্রায় সব অফিস বন্ধ হতে হতে সন্ধ্যা ৭টা-৮টা বাজে। তাই মার্কেটে ক্রেতা বেশি আসে ৭টার পর। এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলে আমাদের বেচাকেনা কমে যায়। মাস শেষে দোকান ভাড়া ও স্টাফদের বেতন দিতে হিমশিম খেতে হবে।”

ব্যবসায়ীরা বলছেন, রাত ৮টার সময় মার্কেট বন্ধের সিদ্ধান্তের কারণে তাদের দৈনিক বিক্রির ওপর সরাসরি প্রভাব পড়ছে। বিশেষ করে অফিসপাড়া ও আবাসিক এলাকার ক্রেতাদের বড় একটি অংশ সন্ধ্যার পর মার্কেটে আসায় ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা বাড়ছে।

তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মার্কেট বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্যবসা-বাণিজ্যের বাস্তবতা বিবেচনা করে মার্কেট বন্ধের সময় কিছুটা বাড়ানোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করুক।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪