| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষেতলালে রাতভর মারধর, সকালে যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ২০:২৮:৩০:অপরাহ্ন  |  ৬৫৮ বার পঠিত
ক্ষেতলালে রাতভর মারধর, সকালে যুবকের মরদেহ উদ্ধার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে হাত-পা বেঁধে রাতভর মারধরের পর বাদশা (২৭) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকার সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় মাছ শিকারিরা। পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদশার মরদেহ এবং আহত অবস্থায় মাজেদুলকে উদ্ধার করে।

আহত মাজেদুলের ভাষ্য, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। রাত ১১টার দিকে তাদের পদ্মপুকুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে হাত-পা বেঁধে নয়জন মিলে দুজনকে মারধর করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। ভোরে জ্ঞান ফেরার পর পাশে বাদশার মরদেহ পড়ে থাকতে দেখেন।

মাজেদুল হামলাকারীদের কাউকে চেনেন না বলে পুলিশকে জানিয়েছেন। তবে সামনে দেখলে তাদের শনাক্ত করতে পারবেন বলে দাবি করেছেন তিনি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আহত মাজেদুল চিকিৎসাধীন রয়েছেন। নিহত বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪