| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে কাপাসিয়ায় মোড়ে মোড়ে সাধারণ মানুষের ঢল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৪:৪৪:৫৯:অপরাহ্ন  |  ৫২৫ বার পঠিত
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে কাপাসিয়ায় মোড়ে মোড়ে সাধারণ মানুষের ঢল

গাজীপুর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর কাপাসিয়া উপজেলার উপর দিয়ে কিশোরগঞ্জ সফরে যাওয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় সাধারণ মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস এবং প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাজেন্দ্রপুর-কাপাসিয়া-টোক আঞ্চলিক সড়কের মোড়ে মোড়ে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নেমেছিল।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কাপাসিয়া অতিক্রম করার সময় গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নানের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এছাড়া রাজেন্দ্রপুর-কাপাসিয়া-টোক সড়কের বিভিন্ন মোড় ও বাজার এলাকায় বিএনপির দলীয় নেতৃবৃন্দদের সুশৃঙ্খল অবস্থান লক্ষ্য করা গেছে। এসময় গণমানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো।

প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে একনজর দেখতে সকাল থেকেই সড়কের দুই পাশে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার, প্লে-কার্ড হাতে অবস্থান নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করতে দেখা গেছে। সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে জনসমাগম। কাপাসিয়া বাস টার্মিনাল, ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত, তরগাঁও মেডিকেল মোড়, মিয়ার বাজার, আমরাইদ বাজার, বীর উজলী, টোক বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মানুষের বাঁধভাঙা ভিড়ে পরিণত হয় ।

প্রধানমন্ত্রীর গাড়িবহর কাপাসিয়া অতিক্রম করার মুহূর্তে উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো সড়কপথ। উপস্থিত অনেকে হাত নেড়ে ও স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও লাল-সবুজ রঙের বাসে দাঁড়িয়ে দুই হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই কাপাসিয়ার প্রধান সড়কজুড়ে চলছিল পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার কাজ। রাজেন্দ্রপুর থেকে কাপাসিয়া হয়ে টোক ঘাট পর্যন্ত বিভিন্ন অংশে নেওয়া হয় বিশেষ প্রস্তুতি।

সফর উপলক্ষে নিরাপত্তা ও যানবাহন চলাচল নিয়েও নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪