| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৬:০৮:২৭:অপরাহ্ন  |  ৭৫৬ বার পঠিত
সিলেট সীমান্তে বিজিবির অভিযান: আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ ও ১৬ আগস্ট দুদিনব্যাপী বিজিবির সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি-র অধীনে একটি বিশেষ টিম এবং বিওপিগুলোর সদস্যেরা সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযান চালানো হয় সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে।

এ সময় ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ এবং বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৫০ লক্ষ টাকা।

"সীমান্তে নিরাপত্তা বজায় রাখা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব চোরাচালানি পণ্যের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪