| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে উজিরপুরে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া-মোনাজাত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৬:২৭:২৮:অপরাহ্ন  |  ৫৯১ বার পঠিত
নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে উজিরপুরে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া-মোনাজাত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ১৫ আগস্ট উপলক্ষে বরিশালের উজিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিস মাহমুদ শাওন, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলালসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪