| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে সেবার মান বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৯:০১:২৮:অপরাহ্ন  |  ৩৯১ বার পঠিত
দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে সেবার মান বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দেশের হাসপাতালগুলোতে সেবার মান বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সব জায়গা ঘুরে দেখেছেন। সেখানে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন। রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মানও ভালো পেয়েছেন।

হাসপাতালের রান্নাঘরের খাবার পরীক্ষা করে মান ভালো পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, তবে হাসপাতালের ল্যাট্রিনের কিছুটা সমস্যা রয়েছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, গত ১৭ বছরের জঞ্জাল সরাতে কিছুটা সময় লাগবে। বর্তমান সরকার মাত্র ছয় মাস দায়িত্বে রয়েছে। সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

এর আগে তিনি মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে আরও দুটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম, মেডিকেল অফিসার তানভীর জামান প্রতিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কোটচাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক হোসেন খোকন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪