| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৯:২৩:১৪:অপরাহ্ন  |  ৪৪১ বার পঠিত
বগুড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বগুড়ায় তিন দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যে শোভাযাত্রা, সেরা মৎস্য চাষী সম্মাননা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি। 

রোববার (১৬ আগস্ট) বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার খালেকুজ্জামান সরকার। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার উপস্থিত ছিলেন। 

নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা করা হয়। স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে সেরা তিনজন মৎস্য চাষীকে সম্মাননা, সংবর্ধনা ও পুরস্কৃত করে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি। 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক। পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা শুশান্ত কুমার ঘোষ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম সাজু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টুসহ শতাধিক মৎস্য চাষী উপস্থিত ছিলেন। 

​বক্তারা মৎস্য চাষের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বারোপ করে বলেন, মৎস্য চাষীদের জন্য প্রয়োজনীয় সহায়তাসহ পরামর্শ দেওয়া হবে। তাদের মৎস্য চাষের প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়লে দেশের মৎস্য সম্পদের উন্নয়নে অবদান রাখবে।​মৎস্য চাষের উন্নয়ন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  সরকার মৎস্য চাষীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও সহায়তা প্রদান করছে। জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের মাধ্যমে সহায়তা আরও সম্প্রসারিত হবে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪