| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৯:০৯:৩৪:অপরাহ্ন  |  ৩২৭ বার পঠিত
আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থকদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০ টার দিকে কুষ্টিয়া সদর থানায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ এজাহার দেয়া হয়।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয়রাস্তা মোড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য আমির হামজার গাড়ি ও গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদকের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদ নেতা প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে সংসদ সদস্য আমির হামজার কথিত কটূক্তির প্রতিবাদে শনিবার সন্ধ্যায় শহরের ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িতে করে নিজ বাড়িতে ফিরছিলেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য আমির হামজা। ছয়রাস্তা মোড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রমের সময় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, সংঘর্ষের ঘটনায় এমপি আমির হামজার পক্ষে একটি এজাহার থানায় জমা দেয়া হয়েছে। যাচাই বাছাই করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪