| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিকারির জরিমানা, উড়িয়ে দেওয়া হলো টিয়াপাখি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ২৩:৪৩:২৬:অপরাহ্ন  |  ৭০৭ বার পঠিত
শিকারির জরিমানা, উড়িয়ে দেওয়া হলো টিয়াপাখি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবককে আটক করে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ভবিষ্যতে পাখি শিকার করবেন না- মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে টিয়াপাখিসহ মিনার আলীকে আটক করা হয়।

মিনার আলী (২০) দুলভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের মো. হাবিল আলীর ছেলে। পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে উড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও কেনা-বেচা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী রক্ষা করা জরুরি।

এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪