| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় বায়ুদূষণের দায়ে তিন রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ০৫:৪৬:৪১:পূর্বাহ্ন  |  ৮৬৯৬ বার পঠিত
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে তিন রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণের অভিযোগে তিনটি রোলিং মিলকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৬ আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের কাছে বায়ুদূষণের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এ অভিযান চালানো হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন।

জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো, আক্তার ইস্পাত রোলিং মিল, আল বারাকা স্টিল রি-রোলিং মিলসসহ আরও একটি প্রতিষ্ঠান।

অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৮-এর (ঋ) ধারা লঙ্ঘনের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দলের সদস্যরা, র‍্যাব এবং ফতুল্লা মডেল থানার একটি দল সার্বিক সহযোগিতা করে।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪