| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে সেরা মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ০৫:৫৩:২৬:পূর্বাহ্ন  |  ৯০৭ বার পঠিত
নড়াইলে সেরা মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

নড়াইল প্রতিনিধি: ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১৬ আগস্ট ) সকাল সাড়ে ১০ টায় নড়াইল সদর উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

পরে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সেরা মৎস্য চাষিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন, সেরা মৎস্যচাষি হেমায়েত হোসেন ফারুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পদক মাহবুবুর রশিদ লাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান আলেক প্রমূখ।

আলোচনা সভায় নড়াইল জেলার ঐতিহ্য দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকলের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাছ ধরার বিভিন্ন অবৈধ ফাঁদ জব্দ করে ধ্বংস করে দেয়ার পাশাপাশি মৎস্য আইন প্রয়োগের অনুরোধ জানান বক্তারা।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নড়াইলে এবছর ১৬ হাজার ৪২৫মে. টন মাছের চাহিদা রয়েছে। সেখানে উৎপাদন হবে ১৭ হাজার ১০০ মে, টন। অর্থাৎ নড়াইল জেলার মাছের চাহিদা মিটিয়ে আরো ৬৭৬ মে, টন মাছ জেলার বাইরে বিক্রি করা হবে। আলোচনা সভায় সরকারী দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, হ্যাচারি মালিক, মৎস্যজীবিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪