| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টার কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ১৬:৪৪:৩৮:অপরাহ্ন  |  ৩৭৫ বার পঠিত
বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টার কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি: খুলনা-মোংলা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ এবং বাগেরহাটে পুনরায় রেল যোগাযোগ চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে এক্টিভিস্টা বাগেরহাট। সোমবার (১৭ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এক্টিভিস্টা নেটওয়ার্কের সদস্য মাহফুজ ইসলাম, সাজ্জাদুল ইসলাম রাকিব, অর্নব মিস্ত্রি, নিয়ন প্রান্ত হালদার, শেখ রাফি, নোভা ইসলাম, খন্দকার ইউসা আহমেদ, সাহারিয়ার মিরাজ, শেখ ওলিউর রহমান, শেখ ইমরানসহ সংগঠনের অন্যান্য সদস্য।

স্মারকলিপিতে এক্টিভিস্টার সদস্যরা বলেন, বাগেরহাটে একসময় রেল যোগাযোগ ব্যবস্থা চালু থাকলেও বর্তমানে তা নেই। বাগেরহাটে পুনরায় রেল যোগাযোগ স্থাপন করা হলে জেলার মানুষের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে। পাশাপাশি বাগেরহাটের উৎপাদিত সবজি, চিংড়ি ও অন্যান্য মাছসহ বিভিন্ন কৃষি ও মৎস্যপণ্য দ্রুত ও কম খরচে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা সম্ভব হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

অন্যদিকে খুলনা-মোংলা মহাসড়কে নিয়মিত সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি মহাসড়কটি দ্রুত চারলেনে উন্নীত করার দাবি জানিয়েছে। তাদের মতে, সড়কটি চারলেনে রূপান্তর করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যানবাহন চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এক্টিভিস্টার সদস্যরা আরও বলেন, খুলনা-মোংলা মহাসড়ক দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যোগাযোগপথ। বিশেষ করে মোংলা বন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ আরও শক্তিশালী করতে এ মহাসড়ককে চারলেনে উন্নীত করা জরুরি। একই সঙ্গে বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপন করা হলে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪