| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা রিংকুকে ফুলেল শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ১৬:৫৫:০০:অপরাহ্ন  |  ৩৩২ বার পঠিত
কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা রিংকুকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় উপদেষ্টা, দৈনিক তাজা খবর-এর ব্যবস্থাপনা সম্পাদক, প্রযোজক ও বিশিষ্ট সমাজসেবিকা এ্যাড. শাহিদা রহমান রিংকু'কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বিটিএসএফ-এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিটিএসএফ-এর সভাপতি খোরশেদ আলম হেলালী সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে কক্সবাজারে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, আসমির সুপার শপ অ্যান্ড শপিং জোন বিডি’র ম্যানেজিং ডিরেক্টর তানজিনা ইসলাম শর্মী, চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, কক্সবাজারের মোহাম্মদ সেলিম সহ বিটিএসএফ নেতৃবৃন্দ।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসময় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের কার্যক্রম আরও বেগবান করা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়।

এসময় এ্যাড. শাহিদা রহমান রিংকু  বলেন, “বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখাও একজন সাংবাদিকের দায়িত্ব।”

এসময় খোরশেদ আলম হেলালী বলেন, এ্যাড. শাহিদা রহমান রিংকু  দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা ও আন্তরিক সহযোগিতা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪