| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জামায়াত সমর্থিত অতিরিক্ত পিপিসহ ৭ আইন কর্তার পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ১৯:৫৯:২৭:অপরাহ্ন  |  ৩৮২ বার পঠিত
বগুড়ায় জামায়াত সমর্থিত অতিরিক্ত পিপিসহ ৭ আইন কর্তার পদত্যাগ

বগুড়া প্রতিনিধি: বিচার বিভাগে সরকারের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে পদত্যাগ করেছেন বগুড়ার অতিরিক্ত পিপি, অতিরিক্ত জিপিসহ সাতজন আইন কর্মকর্তা। জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতার কথা উল্লেখ করে জামায়াতে ইসলামী সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিলের সদস্যরা এই সিদ্ধান্ত নেন বলে জানানো হয়েছে। 

সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন সাতজন আইন কর্মকর্তা। আইনজীবীরা চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর জজকোর্টে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। তারা জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সদস্য। 

পদত্যাগ করেন অতিরিক্ত পিপি এড. শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত জিপি এড. এমদাদুল ইসলাম, এপিপি এড. আরিফুর রহমান, এড. সাইফুল ইসলাম, এড. শহিদুল ইসলাম, এড. ইন্দ্রজিৎ, এড. আতাউর রহমান সবুজ। আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি হওয়ায় বিবেকের তাড়নায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ল’ ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি এড. রিয়াজ উদ্দিন, সেক্রেটারি এড. নূরুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন মল্লিক, এড. আতাউর রহমান সবুজ, এড. সাইফুদ্দীন সাইফুল, এড. দলিলুর রহমান, এড. আল-আমিন প্রমুখ।

সদ্য পদত্যাগ করা এপিপি এড. শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে প্রতিবন্ধকতাসহ ব্যর্থতা গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও আমরা উদ্বিগ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব জুলাইপূর্ব অবস্থায় ফিরে যাওয়ায় বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪