| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ২২:১১:০৪:অপরাহ্ন  |  ৩৬০ বার পঠিত
প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আর্থিক সহায়তার কথা বলে প্রতিবন্ধী নারীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ভোরে অভিযান চালিয়ে পুলিশ ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের সাকিব (১৮), ইয়াছিন (১৬) ও আরমান (১৫) কে গ্রেপ্তার করে।

এদিকে স্থানীয় মাতব্বররা সালিশের আয়োজন করে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তৎপর রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় টমটমচালক সাকিব, আরমান ও বাদশা ওই নারীকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

ঘটনা জানাজানি হলে সোমবার (১৭ আগস্ট) রাতে স্থানীয় মাতব্বররা এলাকায় সালিশ বসান। সেখানে অভিযুক্তদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গুরুতর এই অপরাধটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে সালিশের মাধ্যমে মীমাংসা করায় বিষয়টি পুলিশের নজরে এলে মঙ্গলবার ভোরে ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে ছাগলনাইয়া থানা পুলিশ।

ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪