| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম স্মরণসভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ০৩:৪০:০৯:পূর্বাহ্ন  |  ২৩৫ বার পঠিত
ময়মনসিংহ জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম স্মরণসভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য ও  ময়মনসিংহ জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম স্মরণসভা ময়মনসিংহের জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। 

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার। 

সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক আনিসুর রহমান। সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব হাতেম রানা। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এমএ জামান।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন রাজা, কবি রাসেল, ফেরদৌসী আক্তার ও লাকী আক্তার, গণ অধিকার পরিষদ এর  ময়মনসিংহ সদর উপজেলার সভাপতি  সারোয়ার সরকার, নাগরিক ঐক্যের নেতা এডভোকেট আরিফ খান,  এডভোকেট অমিত হাসান দিপু, মুক্তাগাছা কমিটির সদস্য সজিব কুমার রাজভর সহ প্রমূখ নেতৃবৃন্দরা। স্মরণ সভায় সবাই এক মিনিট দাঁড়িয়ে এডভোকেট নজরুল ইসলাম সম্মানে নিরবতা পালন করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪