| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ১৫:০৭:৫৮:অপরাহ্ন  |  ৭০৪ বার পঠিত
লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে দুপুরে চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। 

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি ফোল্ডিং নাইফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা পোদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছোট নিশানকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি তারাস পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তল ও গুলি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে জানান তিনি।

নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪