বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বিজয় পান্ডেকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পদে পদায়ন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়, তার সনাতনী চেতনা, ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মকান্ড,সৎ নেতৃত্ব, দানশীলতা,সাদা মনের মানুষ, সাংগঠনিক দক্ষতা, উদীয়মান সমাজ সেবক, কর্মদক্ষতা, মননশীল ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মহাজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার মেধা, দক্ষ নেতৃত্বের মাধ্যমে সনাতনী সমাজের প্রতি দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে। এছাড়াও তিনি আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারেক্ট ক্লাবসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
রিপোর্টার্স২৪/ঝুম