| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ১৮:৪৬:০১:অপরাহ্ন  |  ৭০০ বার পঠিত
বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

বগুড়া প্রতিনিধি:  মঙ্গলবার রাতে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও নগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এড. আল আমিন, এড. রিয়াজ উদ্দিন, এড. নুরুল ইসলাম আকন্দ, এড. শাহীন মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, মোহাম্মদ আব্দুস সালাম তুহিন, ইঞ্জিনিয়ার রজলুর রহমান, মাওলানা হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন প্রমুখ।

সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবি ও সারের মুল্য বৃদ্ধিতে সরকার দলীয় সিন্ডিকেট কে দায়ী করেন। একই সাথে তিনি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের জনগনের সাথে আরো অধিক গনসংযোগ কুরআনের দাওয়াত দেওয়ার আহবান জানান। সমাবেশে ৩২ টি ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪