| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ০৫:০৬:০১:পূর্বাহ্ন  |  ১৪৫৯ বার পঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা- মাওয়া মহাসড়কের ভাঙ্গা রেলষ্টেশন মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন পৌর সভার ছিলেধরচর মহল্লার ইলিয়াস শেখের ছেলে হৃদয় শেখ ও নগরকান্দা উপজেলার সদর এলাকার এনায়েত মুন্সীর ছেলে সাকিব মুন্সী। 

বুধবার (১৯ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় সমবয়সী দুই যুবক নিহতের ঘটনাটি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, নগরকান্দা উপজেলার পৌর সদরের এনায়েত মুন্সীর ছেলে সাকিব মুন্সী ভাঙ্গা ফ্লাই ওভারে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছিলেন। সান্ধ্যকালীন সেখানে সময় কাটিয়ে রাতে ঘরে ফেরতে ছিলেন। পথিমধ্যে রেললাইন ষ্টেশনের পথের বাকে বজলুর চায়ের দোকানের সামনে আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হৃদয় শেখের উপর দিয়ে মোটরসাইকেল তুলে দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে নিহত হন মোটরসাইকেল চালক এনায়েত মুন্সী ও মোটরসাইকেলের আঘাতে হৃদয় শেখ। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে ও থানার পুলিশ দুই যুবকের মরদেহ উদ্ধার করেন। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আয়েশা আকতার তুর্ণা  জানান, দুই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪