| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষের মুখে হাসি ফোটানো ও স্বপ্নপূরণে আমরা সবসময় পাশে থাকতে চাই: ফারহানা কাদির রহমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ১৬:৪৫:১৮:অপরাহ্ন  |  ৬৮২ বার পঠিত
মানুষের মুখে হাসি ফোটানো ও স্বপ্নপূরণে আমরা সবসময় পাশে থাকতে চাই: ফারহানা কাদির রহমান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া-সখিপুরের অসচ্ছল পরিবারের ২১৬ জন যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নিজ অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরণ। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৫৩ যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর মেটকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশগামী এসব যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে এমপি মো. সফিকুর রহমান কিরণের সহধর্মিণী ও মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান বলেন, “এই উদ্যোগ বাস্তবায়নে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়েছে, তা নিঃসন্দেহে একটি বিশাল অঙ্ক। তবে আমাদের মাননীয় সংসদ সদস্য নড়িয়া ও সখিপুরের মানুষের জন্য যে স্বপ্ন দেখেন এবং মানুষের কল্যাণে যে কাজগুলো করতে চান, সেই স্বপ্নের সামনে এই অর্থের পরিমাণ খুবই নগণ্য।”

তিনি বলেন, “মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বপ্নপূরণে আমরা সবসময় পাশে থাকতে চাই। একজন অসচ্ছল পরিবারের যুবকের কর্মসংস্থান শুধু তার নিজের জীবনই বদলায় না, এর সঙ্গে একটি পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে যায়।”

এই উদ্যোগের মাধ্যমে নড়িয়া-সখিপুরের বেকার ও অসচ্ছল পরিবারের যুবকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।  প্রথম ধাপে ৫৩ জন বিদেশে যাওয়ার সুযোগ পেলেও পর্যায়ক্রমে মোট ২১৬ জন যুবককে বিদেশে পাঠানো হবে।

বিদেশ যাওয়ার সুযোগ পাওয়া যুবক ও তাদের পরিবারের সদস্যরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, নিজেদের সামর্থ্যে বিদেশ যাওয়ার সুযোগ তৈরি করা কঠিন ছিল। এমপি কিরণের ব্যক্তিগত উদ্যোগে বিনা খরচে বিদেশ যাওয়ার সুযোগ তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে।

স্থানীয়রা মনে করছেন, কর্মসংস্থানের এই উদ্যোগ নড়িয়া-সখিপুরের অসচ্ছল পরিবারগুলোর আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি প্রবাসী আয়ের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪